News update
  • জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড     |     
  • যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের     |     
  • কিশোর গ্যাং দমনে কুমিল্লায় সাঁড়াশি অভিযান: আটক ৬২৪     |     
  • এল নিনোর প্রভাবে ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-08-31, 3:40pm

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি

untitled-3-copy-0d7bd2a07f607533cdcb3d78291fcb0e1788169207.jpg

ছবিঃ সংগৃহীত


৩১ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৩১ আগস্ট ২০২৬ তারিখে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। ইসি সচিব আখতার আহমেদ শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। 
প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশের বর্তমান মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এই তালিকায় গত ৩১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। 
পুরুষ ভোটার: ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার: ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন, হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার: ১,২৬৭ জন।