News update
  • সমুদ্রপৃষ্ঠ ২৫ সেন্টিমিটার বাড়লে তলিয়ে যেতে পারে বাংলাদেশের ৪ শতাংশ ভূমি     |     
  • ট্রাম্পের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনায় ওয়াশিংটনে শি জিনপিং     |     
  • ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার     |     
  • আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল      |     
  • পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক     |     
প্রথম পাতা 2026-09-03, 3:41pm

বঙ্গভবনে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সৌজন্য সাক্ষাৎ

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711788428498.jpg

ছবি: সংগৃহীত


দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

 

রাষ্ট্রপতি বলেন, পুলিশকে দুষ্টের দমনে অত্যন্ত কঠোর হতে হবে এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ প্রদর্শন করতে হবে। আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে পুলিশ বাহিনীকে জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 


সাইবার অপরাধ (অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার), ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার কঠোরভাবে দমন করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া নারী ও শিশুর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।