News update
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-11-08, 8:12am

ওজন কমাতে কতটা জরুরি ঘুমানোর সময়, নতুন গবেষণায় চমক

sleep-c9fab33e9458412c527c3fe8a13ee37d1794103958.jpg


ওজন কমানোর ক্ষেত্রে শুধু কত ঘণ্টা ঘুমানো হচ্ছে, তা নয়; কখন ঘুমাতে যাওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন এক গবেষণায় প্রিডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে আগে ঘুমাতে যাওয়ার সঙ্গে বেশি ওজন কমার সম্পর্ক পাওয়া গেছে।

নিউইয়র্ক ইউনিভার্সিটির ররি মেয়ার্স কলেজ অব নার্সিংয়ের গবেষকেরা ১৯৬ জন প্রিডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কের ওপর আট সপ্তাহের গবেষণা চালান। অংশগ্রহণকারীদের অধিকাংশই রাতে সাড়ে ছয় ঘণ্টার কম ঘুমাতেন।

গবেষণায় দেখা গেছে, ঘুমানোর সময় প্রতি এক ঘণ্টা এগিয়ে আনার সঙ্গে আট সপ্তাহে প্রায় ১ দশমিক ৩ পাউন্ড বা ৬০০ গ্রামের বেশি ওজন কমার সম্পর্ক রয়েছে। তবে এটি সরাসরি কারণ ও ফলাফলের প্রমাণ নয়।

গবেষকেরা মনে করছেন, আগে ঘুমাতে গেলে গভীর রাতে খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে। পাশাপাশি শরীরের স্বাভাবিক বিপাকীয় ছন্দের সঙ্গে খাবার গ্রহণের সময়ের সামঞ্জস্য তৈরি হতে পারে।

গবেষণাটি ‘নার্সিং রিসার্চ’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, ঘুমানোর সময় পরিবর্তনের সঙ্গে রক্তে শর্করার মাত্রায় উল্লেখযোগ্য উন্নতি পাওয়া যায়নি।

সূত্র: ফক্স নিউজ, ৭ নভেম্বর; মেডিকেল এক্সপ্রেস।