News update
  • জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড     |     
  • যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের     |     
  • কিশোর গ্যাং দমনে কুমিল্লায় সাঁড়াশি অভিযান: আটক ৬২৪     |     
  • এল নিনোর প্রভাবে ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা     |     
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল 2026-09-24, 11:48am

প্লাটিলেট বাড়াবে যেসব খাবার

platilet-e585d6da9b313c52cf77c50e3afbc8ac1790228881.jpg

ছবি: সংগৃহীত


এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার বেশি হচ্ছে। ডেঙ্গু জ্বরে শরীর দুর্বল হয়ে পড়ার পাশাপাশি অনেক রোগীর রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যেতে পারে। পাশাপাশি সারা শরীরে প্রচণ্ড ব্যথাও হতে পারে। বিশেষ করে ডেঙ্গুর জটিল অবস্থায় রক্তপাতের ঝুঁকি তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ থাকে। ডেঙ্গুতে চিকিৎসকের পরামর্শ, পর্যাপ্ত তরল গ্রহণ এবং নিয়মিত রক্তের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্লাটিলেট বাড়াতে পারে-এমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে নিন-

পেঁপে: পাকা পেঁপেতে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ডেঙ্গুর সময় সহজে হজম হয় এমন ফল হিসেবে এটি খাওয়া যেতে পারে। 

ব্রোকলি: ভিটামিন ‘কে’– এর দারুণ উৎস ব্রোকলি, যা রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। যদি দ্রুত কমতে থাকে, তবে প্রতিদিনকার খাবারে অবশ্যই ব্রোকলি যুক্ত করবেন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা উপকারী খনিজ রয়েছে।

বেদানা: বেদানায় দরকারি নানা পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে, যা শরীরের প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে। শরীরের ধকল কাটাতে বেদানা দারুণ উপকারী। এ ছাড়া এটি আয়রনের উৎস বলে রক্তের জন্য উপকারী। প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে এবং ডেঙ্গু সারাতে এটি উপকারী।

পালং: আয়রন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস পালং। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া শরীরে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে পারে।

ডাবের পানি: ডেঙ্গুতে পর্যাপ্ত তরল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবের পানিতে পানি ও বিভিন্ন ইলেকট্রোলাইট থাকে, যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।