
ছবি: সংগৃহীত
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও দ্বিতীয় ইউনিট স্থাপনের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। এ বিষয়ে সরকার ও আইএসডিবি গ্রুপের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
নতুন ইউনিটটি চালুর মাধ্যমে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এর ফলে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত এই শোধনাগারের মোট পরিশোধক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে তিনগুণ বৃদ্ধি পাবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের মোট পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে, যা আমদানির ওপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনবে।
২০৩০ সালের নভেম্বরের মধ্যে এই সম্প্রসারণ প্রকল্পটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।