
ছবি: সংগৃহীত
রংপুরের বদরগঞ্জে কুতুবপুর বাওচন্ডি এলাকার একটি জঙ্গল থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষক গোলাম রব্বানীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রংপুরের ধাপ এলাকায় অবস্থিত 'তানজিমুল ক্যাডেট মাদ্রাসা'র একজন একাডেমি শিক্ষক ছিলেন এবং ব্যক্তিগত জীবনে দুই কন্যাসন্তানের জনক।
গত রবিবার রাতে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর বাওচন্ডি এলাকার ওই জঙ্গল থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।সোমবার সকালে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।