
ছবিঃ সংগৃহীত
লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার দুপুরে দেলোয়ার নামের এক ব্যক্তি পেট্রলের বোতল নিয়ে এক ব্যবসায়ীর দোকানে প্রবেশ করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানের মালামালে পেট্রল ঢালার পাশাপাশি উপস্থিত এক ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা ও মারধর করা হয়। বাধা দিলে দোকানের কর্মচারীকেও মারধর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ৯৯৯-এ কল পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান আসামিকে মাদক নিরাময় কেন্দ্র থেকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।