
মহাবিশ্বের শক্তিশালী বিস্ফোরণ ও মহাজাগতিক রহস্য অনুসন্ধানে প্রায় ২২ বছর কাজ করার পর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সুইফট অবজারভেটরি।
২০০৪ সালে উৎক্ষেপণ করা টেলিস্কোপটির মূল কর্মপরিকল্পনা ছিল মাত্র দুই বছর। কিন্তু প্রত্যাশার চেয়ে প্রায় ১১ গুণ বেশি সময় ধরে এটি মহাকাশ পর্যবেক্ষণ করেছে। বিশেষ করে গামা রশ্মির বিস্ফোরণ, কৃষ্ণগহ্বর, সুপারনোভা এবং বিভিন্ন মহাজাগতিক ঘটনার তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি।
নাসা জানিয়েছে, ৪ নভেম্বর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চলের ওপর দিয়ে টেলিস্কোপটি বায়ুমণ্ডলে প্রবেশ করে। এর অধিকাংশ অংশ পুড়ে যাওয়ার কথা থাকলেও কিছু ঘন অংশের ধ্বংসাবশেষ টিকে থাকতে পারে।
সূত্র: নাসা, অ্যাসোসিয়েটেড প্রেস।