
ছবিঃ সংগৃহীত
৩১ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম
বঙ্গভবনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সীমান্ত হত্যা, চোরাচালান, মাদকপাচার ও পুশ-ইন বন্ধে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।
সীমান্তে সব ধরনের অনাকাঙ্ক্ষিত সীমান্ত হত্যা, চোরাচালান এবং মাদক পাচার রোধে বিজিবিকে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সীমান্তে নজরদারি বাড়াতে এবং নিরাপত্তা জোরদার করতে বিজিবিতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি যুক্ত করার উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
দেশের সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির কার্যক্রম ও দায়িত্বপালনের ভূয়সী প্রশংসা করা হয়।