News update
  • সমুদ্রপৃষ্ঠ ২৫ সেন্টিমিটার বাড়লে তলিয়ে যেতে পারে বাংলাদেশের ৪ শতাংশ ভূমি     |     
  • ট্রাম্পের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনায় ওয়াশিংটনে শি জিনপিং     |     
  • ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার     |     
  • আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল      |     
  • পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-09-03, 4:24pm

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু

untitled-4-copy-b9cbf297e42af0941a9798b8b26c23b81788431089.jpg

ছবি: সংগৃহীত


০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন রোগী।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির ওপর ভিত্তি করে এই হিসাব দেওয়া হয়েছে। 

ডেঙ্গুর বিস্তার রোধে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ঘরে ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।