News update
  • গুলশানে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু, ৯ লাখ টাকায় আসামিদের সঙ্গে আপোস     |     
  • টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের     |     
  • জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড     |     
  • যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-09-11, 9:06pm

নবজাতক সন্তানকে ডাস্টবিনে ফেলে পালানোর সময় মাসহ ৪ জন আটক

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711789139161.jpg

ছবিঃ সংগৃহীত


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে সদ্যোজাত এক নবজাতককে ডাস্টবিনে ফেলে পালানোর সময় নবজাতকের মাসহ চারজনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। 


আজ শুক্রবার  বিকেলে চলন্ত একটি অটোরিকশা থেকে এক নবজাতককে ডাস্টবিনে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ধাওয়া করে সিএনজি অটোরিকশিসহ চারজনকে আটক করেন। 


নবজাতকের মা, নানি, অপর এক নারী এবং অটোরিকশাচালক। স্থানীয়রা ডাস্টবিন থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করেন। পরে মা ও নবজাতক উভয়কে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।