
ছবিঃ সংগৃহীত
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি জলাশয় থেকে একটি লাগেজ ও বস্তা বন্দी অবস্থায় অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মেম্বারবাড়ী এলাকার হামজা অ্যাপারেলস লিমিটেডের পাশে একটি সেতুর নিচের জলাশয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ লাগেজ খুলে মরদেহের নিচের অংশ এবং পাশ থেকে একটি বস্তা উদ্ধার করে যার ভেতরে মাথা ও শরীরের বাকি অংশ ছিল। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল