News update
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-10-12, 11:12am

রিয়াদ বিমানবন্দর বন্ধ, তিন দিনে বাতিল ঢাকার ৯ ফ্লাইট, ভোগান্তিতে ৩ হাজার যাত্রী

air-biman-c123706543134484d6b01c18296146f01791781951.jpg


সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় গত তিন দিনে ঢাকা থেকে রিয়াদগামী নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ৩ হাজার ১২ জন যাত্রীর ভ্রমণ বিঘ্নিত হয়েছে।

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওসার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিয়াদ বিমানবন্দরে এখনো ফ্লাইট পরিচালনা শুরু না হওয়ায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

কাওসার মাহমুদ বলেন, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।