News update
  • নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ     |     
  • শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ     |     
  • ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন     |     
  • বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি     |     
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-18, 9:24pm

ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ১৮৩৬২ যাত্রী

man-39c63ddb96a31b9610cd976b896ad4f01792337082.jpg

ছবি: সংগৃহীত


সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় গত সাত দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬২ জন।

রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৫২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৬টি।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি।



অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৩টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি।