News update
  • শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ     |     
  • ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন     |     
  • বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি     |     
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২     |     
  • ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-19, 9:40am

আজ দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

israk-ab69d8c21e5bba62bc9526e5e812af1e1792381221.jpg

ছবি: সংগৃহীত


মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন। সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন উল্লাস প্রকাশ করা ‘সুশীল সমাজের’ একাংশের প্রতি ইঙ্গিত করে বলেন, ভবিষ্যতে কোনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে যোগ দেন। তিনি জানান, পদত্যাগের পর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে মাঠে কাজ করবেন।



পাশাপাশি নিজের পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা এবং 'প্রজন্ম দল'-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। ওই ফেসবুক পোস্টের শেষে তার সুস্পষ্ট বার্তা ছিল-‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’