News update
  • ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ     |     
  • রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় এক রাতেই একাধিক নাশকতা     |     
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-19, 8:28pm

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১

dengu-19-oc-2d74bfee1c076b78d2794012d4fcf2831792420107.jpg

ছবি: সংগৃহীত


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৫১ জন।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দুইজন, ঢাকা উত্তর সিটির একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

আক্রান্ত বেশি ঢাকা বিভাগে। ৩৬৩ জন ভর্তি হয়েছে এই বিভাগের। খুলনায় ২৫৩, রাজশাহী ২৩৩, ঢাকা দক্ষিণ সিটি ২৩১, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, ঢাকা উত্তর সিটিতে ১৪৮, রংপুর ৯৩ ও ময়মনসিংহ ৯২ জন।

জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৫২ জন মারা গেছেন। এই সময়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ২৫১ জন।