News update
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-20, 12:00am

প্রধানমন্ত্রী ফজর থেকে গভীর রাত পর্যন্ত রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন: আইনমন্ত্রী

laq2-0156ba253e6b82cfadd5230fe490ecf81792432802.jpg


প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তার ভাষ্য, প্রধানমন্ত্রী দৈনিক মাত্র চার ঘণ্টা ঘুমান।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততার কথা তুলে ধরেন।

আসাদুজ্জামান বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই লক্ষ্য সামনে রেখেই দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

এদিন ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নবনির্মিত ভবন উদ্বোধন করেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আশাবাদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার আশাবাদী। অতীতের নির্বাচনগুলোর তুলনায় আরও ভালো নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পরিকল্পনার বিস্তারিত যথাসময়ে জানানো হবে।

ইশরাকের পদত্যাগ প্রসঙ্গেও কথা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়েও বক্তব্য দেন আসাদুজ্জামান। তিনি বলেন, কেউ জনগণের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকারের ঘনিষ্ঠ হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন।

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ ধরনের কোনো অনিয়মের খবর তার জানা নেই। সার ডিলার নিয়োগ ও বরাদ্দের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবলসংকট নিরসন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর বিষয়ে আলোচনা হয়।