News update
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
সিডনি প্রতিনিধি: প্রথম পাতা 2026-10-25, 8:33pm

সিডনিতে সাড়ম্বরে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

নতুন কমিটি ঘোষণা

sidny-699c0e1629dfa6964003909de90509f81792938811.jpeg

ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, লেখক ও গবেষকদের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন রোববার ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে । সিডনির রকডেলে অবস্থিত রেড রোজ ফাংশন সেন্টারে দুপুর ১২টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল মতিন ।  সাধারণ সভায় উদ্বোধনী অধিবেশন ও সাংগঠনিক আলোচনা পর্বে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রবাসের বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ । 

অনুষ্ঠানে শুভেচ্ছা ও সংক্ষিপ্ত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত রহিম বেলাল, কাউন্সিলর শিরীন আক্তার, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ, বিশিষ্ট আইনজীবী ড. মোহাম্মাদ সিরাজুল হক, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল রতন খান, অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারপারসন ফয়েজ দেওয়ান, জন্মভূমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ এবং ক্যান্টারবেরি–ব্যাংকসটাউন আসনে নিউ সাউথ ওয়েলসের সংসদ নির্বাচনের প্রার্থী আইনজীবী উপল আমিনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য জোরদার এবং পেশাগত যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক এবং জ্যেষ্ঠ কমিউনিটি নেতারা উপস্থি

বক্তারা প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়ন এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক চিত্র মূলধারার কাছে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সিডনির রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিরাজুল হক। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন এবং অভিযোগ করে বলেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে "১২৬ জনকে কারাগারে হত্যা করা হয়েছে"। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) সভাপতি সাইফুল হাসান চৌধুরী, প্রাক্তন সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ, এবিজেএ-এর উপদেষ্টা গামা আবদুল কাদের এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রহমত উল্লাহ। সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ প্রবাসে বাংলা গণমাধ্যমের বিকাশ ও সুদৃঢ় কমিউনিটি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সংগঠনের নির্ধারিত সূচি অনুযায়ী, বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এবারের নির্বাচনে সব পদে একক প্রার্থী থাকায় এবং কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে সুশৃঙ্খল প্রক্রিয়া শেষে নির্বাচন সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৭ জনের নতুন কমিটির নাম ঘোষণা করেন। তিন সদস্যের এই নির্বাচন পরিচালনা পর্ষদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিন ফারুকী এবং ড. মোহাম্মাদ মিজানুর রহমান ।  উপস্থিত প্রবাসীরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে আত্মপ্রকাশ করা শক্তিশালী নতুন নেতৃত্ব অস্ট্রেলিয়ায় বাংলা সাংবাদিকতার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে ।