News update
  • সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির দাবি অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকের     |     
  • সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল     |     
  • নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ     |     
  • শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ     |     
  • ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন     |     
স্পোর্টস ডেস্ক খেলাধুলা 2026-10-28, 9:57am

আগে ব্যাটিং করবে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

bd-c419b06b4c6579b50ff05adb3b8424f11793159871.jpg

ছবি: সংগৃহীত


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের। এমন ম্যাচে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। একাদশেও বড় চমক দিয়েছে টাইগাররা।

আজ বুধবার (২৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসন শান্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় চমক একাদশে। অভিজ্ঞ মুশফিকুর রহিম নেই একাদশে৷ তার পরিবর্তে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। এর বাইরে একাদশে আর কোনো পরিবর্তন নেই।


বাংলাদেশের একাদশ


নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।