News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
অর্থ ও বাণিজ্য 2026-09-02, 11:37am

ফের কমল সোনার দাম, ভরিতে কমেছে যত টাকা

img-20260902-wa00111-207477e798cfd3ef4d1f1b1722dc99661788327579.jpg


দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।


বুধবার (২ সেপ্টেম্বর) সোনা ও রুপার নতুন দাম ঘোষণা করে বাজুস। তেজাবি সোনা ও রুপার বাজারদর কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ভ্যাটসহ ১৯ হাজার ৮৮০ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের এক ভরি সোনার দাম সে হিসাবে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৮৫ টাকা। এ মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।


১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৩০০ টাকা। সে হিসাবে এক ভরির দাম প্রায় ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১৩ হাজার ৩১৫ টাকা, অর্থাৎ এক ভরির দাম প্রায় ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।


এর আগে গত ৩১ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এর মাত্র দুই দিন আগে, ২৯ আগস্ট একই মানের সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। ফলে কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম আরও এক দফা কমল।


কমেছে রুপার দামও


সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৪১০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ৩৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।


অলংকার বিনিময় ও পুরোনো অলংকারের পরিবর্তে নতুন অলংকার কেনার ক্ষেত্রেও নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার পর বাজুসের প্রচলিত নিয়ম কার্যকর থাকবে।


পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ নতুন দাম কার্যকর থাকবে।