News update
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
  • পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা     |     
  • হঠাৎ চলন্ত মেট্রোরেলের খুলে গেল দরজা     |     
ডেস্ক নিউজ: শ্রম ও কর্মসংস্থান 2026-09-23, 1:03pm

রূপায়ন গ্রুপে চাকরি, লাঞ্চ ও প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যত সুবিধা

rupayn-8b198b8d21839a951d891f23c23bd54d1790146983.jpg

ছবি: সংগৃহীত


রূপায়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীর অবশ্যই রিয়েল এস্টেট বা অ্যাপার্টমেন্ট বিক্রয়ে দক্ষতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, টি/এ, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সেলস ইনসেন্টিভসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড

বিভাগ: সেলস 

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা

রিয়েল এস্টেট বা অ্যাপার্টমেন্ট বিক্রয়ে দক্ষতা।

ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৬-৮ বছর

প্রার্থীর ধরন: পুরুষ 

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা, বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ কোম্পানির নীতিমালা অনুযায়ী।

কর্মস্থল: চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা (আশুলিয়া, বসুন্ধরা, মতিঝিল)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২ অক্টোবর ২০২৬