News update
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
  • গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশিই ৭২     |     
জলবায়ু ও পরিবেশ 2026-08-06, 1:17pm

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

screenshot_20260806-131025_chrome-152d1ab64d6936b4a4a69ad447ceafd71786000634.jpg

ছবি- সংগৃহীত


টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে বুধবার লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৩টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২১ মিটার, যা বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটারের চেয়ে ১ সেন্টিমিটার বেশি। এরই মধ্যে নদীতীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

অন্যদিকে, শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদীর পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৪৮ মিটার, যা বিপৎসীমা ৩০ দশমিক ৮৭ মিটারের চেয়ে ১ দশমিক ৩৯ মিটার নিচে রয়েছে।

নদীতীরবর্তী বাসিন্দারা জানান, তিস্তার পানি ইতোমধ্যে বসতবাড়ি ও নিচু এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। তবে বর্তমানে উল্লেখযোগ্য মৌসুমি ফসল আবাদ না থাকায় বড় ধরনের কৃষি ক্ষতির আশঙ্কা কম।

পাউবো জানিয়েছে, উজান থেকে পানি প্রবাহ অব্যাহত থাকা এবং ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানির উচ্চতা আরও বাড়তে পারে, যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে নদীর পানির উচ্চতা বেড়েছে। তিনি জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র: The Financial Express