News update
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
  • গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশিই ৭২     |     
বঙ্গলোক রিপোর্ট রাজধানী ও শহরতলী 2026-08-06, 8:33pm

জাতীয় প্রেস ক্লাবে ৭ ও ৮ আগস্টের অনুষ্ঠানমালা

press-club-1adeaeb1af1389da4327e993f63c20b91786026791.jpg


জাতীয় প্রেস ক্লাবে আগামী ৭ ও ৮ আগস্ট বিভিন্ন সামাজিক, পেশাজীবী, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্বাস্থ্যসেবা কর্মসূচিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নিযাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

একই সময়ে আবদুস সালাম হল (তৃতীয় তলা)-এ বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি।

এছাড়া সকাল ১০টায় মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের বিচার এবং ভুয়া মামলা দিয়ে বাদীকে হয়রানির প্রতিবাদে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে এবং ‘আমরা নারী আমরা পারি’ সংগঠনের সহযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হবে।

সকাল ১০টায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)-এর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী রিয়াজুল ইসলাম।

একই সময়ে জহুর হোসেন চৌধুরী হলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

সকাল ১০টায় আবদুস সালাম হল (তৃতীয় তলা)-এ বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্জ হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান।

একই সময়ে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হল (তৃতীয় তলা)-এ বাংলাদেশ মুসলিম লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে বিকেল ৩টায় আবদুস সালাম হল (তৃতীয় তলা)-এ বাংলাদেশ মুসলিম লীগের আরেকটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

একই সময়ে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হল (তৃতীয় তলা)-এ বাংলাদেশ উইকলি নিউজপেপার এডিটরস ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব অনুষ্ঠান সংশ্লিষ্ট হলগুলোতে অনুষ্ঠিত হবে।