News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
প্রথম পাতা 2026-09-02, 8:43am

দক্ষিণ আফ্রিকায় তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

hidoy-67c872ec0d9b8ad81167bf874afbb1aa1788317013.jpg


জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যর্থ হয়েছিলেন। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের আন-অফিশিয়াল টেস্টে ব্যাট হাতে নিজের সামর্থ্যের দারুণ প্রমাণ দিলেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ঘরোয়া একদিনের ক্রিকেটে মোহামেডানকে শিরোপা জেতানো এই ব্যাটার।


পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল প্রথম ইনিংসে ৫১২ রানের বিশাল সংগ্রহ গড়ে অলআউট হওয়ার পর চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। আগের দিন ১৩৫ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। সেখান থেকে অধিনায়ক হৃদয় ও জাকের আলী অনিক পঞ্চম উইকেটে গড়ে তোলেন প্রতিরোধ।


সোমবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২০১ রান। হৃদয় ৭৫ এবং জাকের আলী অনিক ৪৭ রানে অপরাজিত ছিলেন।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তৃতীয় দিন সেই লড়াই আরও এগিয়ে নেন বাংলাদেশের ব্যাটাররা। জাকের আলী অনিক সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থেমে গেলেও তাঁর ৯৪ রানের ইনিংসটি বাংলাদেশকে এগিয়ে দেয়। এরপর হৃদয় ও মোহাম্মদ সাইফউদ্দীন মিলে গড়েন আরও একটি বড় জুটি।


পঞ্চম উইকেটে হৃদয় ও জাকেরের ১৫১ রানের জুটির পর ষষ্ঠ উইকেটে সাইফউদ্দীনের সঙ্গে হৃদয়ের জুটি দাঁড়ায় ১৮৫ রানের। এই জুটির সুবাদে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের স্কোরের খুব কাছে চলে আসে বাংলাদেশ ‘এ’। এরই মধ্যে দুর্দান্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়।


দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৪৭১ রান। ৩৩৯ বলে ২২টি চার ও একটি ছক্কায় ২০৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ইনিংসের চেয়ে বাংলাদেশ এখনো ৪১ রানে পিছিয়ে।


সাইফউদ্দীন ১৭১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮৭ রান করে আউট হয়েছেন। এর আগে জাকের আলী অনিকের ৯৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১৬৮ বলে ১১টি চার ও তিনটি ছক্কায়।


আগামীকাল বুধবার চতুর্থ ও শেষ দিনে ৪১ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। হৃদয়ের ব্যাটে ভর করে প্রোটিয়া ‘এ’ দলের প্রথম ইনিংসের লিড টপকে বড় সংগ্রহ গড়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।