News update
  • গুলশানে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু, ৯ লাখ টাকায় আসামিদের সঙ্গে আপোস     |     
  • টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের     |     
  • জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড     |     
  • যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-09-11, 5:45pm

স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিঃ স্বাস্থ্যমন্ত্রী

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711789127101.jpg

ছবিঃ সংগৃহীত


১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

আজ ১১ সেপ্টেম্বর রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে এক আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি বলেন, হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী মুগদা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম সরাসরি ঘুরে দেখেন। 

পরিদর্শনের সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা মন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, প্রয়োজনের সময় চিকিৎসকদের পাওয়া যায় না এবং নার্সদের কার্যক্রমে অবহেলা ও সহযোগিতার ঘাটতি রয়েছে।

রোগীর মুখে এসব অনিয়ম ও অবহেলার কথা শুনে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান যে, চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম ও অবহেলা বরদাশত করা হবে না এবং হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।