News update
  • পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক     |     
  • এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর     |     
  • ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান     |     
  • এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু     |     
  • গুলশানে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু, ৯ লাখ টাকায় আসামিদের সঙ্গে আপোস     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-09-11, 7:58pm

টোকিও সম্মেলনে বাংলাদেশের এলএনজি অবকাঠামো পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী

untitled-3-copy-0d7bd2a07f607533cdcb3d78291fcb0e1789135106.jpg

ছবিঃ সংগৃহীত


জাপানের টোকিওতে অনুষ্ঠিত ১৫তম এলএনজি প্রোডিউসার-কনজুমার কনফারেন্স ২০২৬-এ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ অবকাঠামোগত পরিকল্পনা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 


জাপানের টোকিওতে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে প্রতিমন্ত্রী জ্বালানি খাতের টেকসই ভবিষ্যৎ গড়তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও লক্ষ্য তুলে ধরেন।


২০২৮ সালের মধ্যে মহেশখালীতে অতিরিক্ত ৬০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ চালুর পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে মাতারবাড়িতে ১ হাজার এমএমসিএফডি ক্ষমতার ল্যান্ড-বেসড বা ভূগর্ভস্থ টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে চলছে। 


২০২৬-৩০ মেয়াদে অতিরিক্ত ৩ থেকে ৪ এমটিপিএ (MTPA) এবং ২০৩১-৪০ মেয়াদে তা বাড়িয়ে ১৭ থেকে ১৮ এমটিপিএ-তে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। 


জি-টু-জি (G2G), আন্তর্জাতিক দরপত্র (RFQ) এবং সরাসরি ক্রয় পদ্ধতির (DPM) মাধ্যমে বহুমুখী উৎস থেকে এলএনজি আমদানি করা হচ্ছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণে বিনিয়োগবান্ধব নীতি ঘোষণা করা হয়েছে, যা ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত উন্মুক্ত রয়েছে। এতে সম্পূর্ণ মুনাফা স্থানান্তর এবং দীর্ঘমেয়াদী রাজস্ব স্থিতিশীলতার সুবিধা রাখা হয়েছে।