News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-09-12, 2:12pm

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711789200744.jpg

ছবি: সংগৃহীত


১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম
সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র্যালিপূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন। 

রিজভী উল্লেখ করেন, নারীদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দল অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এই সংগঠনের নেত্রীরা কোনোভাবেই অযোগ্য নন, বরং রাষ্ট্র পরিচালনায় তারা সমানভাবে দক্ষ।

সরকারের বিভিন্ন জনহিতকর কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড' একটি যুগান্তকারী পদক্ষেপ, যা নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "সবাই এমপি বা মন্ত্রী হবেন না, তবে আপনাদের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হচ্ছেন। তাই আপনারাই এই নেতৃত্বের অংশ"। তিনি তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচিগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।