News update
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-09-19, 11:12pm

মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন

f-8fa14cdd754f91cc6554c9e71929cce71789837966.jpg


রাজধানীর মধ্য বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

সূত্র থেকে জানা যায়, আজ রাত আনুমানিক ৭:৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের কাছে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ঠিক বিপরীতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগা বাসটি 'আলিফ এন্টারপ্রাইজ' নামের একটি স্টাফ বাস ছিল।

বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর হাসানুল জানিয়েছেন যে, বাসটি রাস্তার পাশে পার্ক করা অবস্থায় ছিল এবং তখনই হঠাৎ এটিতে আগুন ধরে যায়।

উল্লেখ্য, এর ঠিক কিছু সময় আগেই মিরপুরেও দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।