News update
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-09-22, 12:43pm

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস-লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

jatri-kollan-4376385048791a6c69672fe56ca2aae31790059384.jpg

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় বাস ও লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় এসব প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রেসবার্তায় সংগঠনটি অভিযোগ করে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের মতামত উপেক্ষা করে পরিবহন মালিকদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো পরিবহন মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করলেও এসব আলোচনায় যাত্রী প্রতিনিধিদের রাখা হচ্ছে না বলে দাবি করেছে তারা।

যাত্রী কল্যাণ সমিতির দাবি, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয় সমন্বয় করতে কতটা ভাড়া বাড়ানো প্রয়োজন, তার কোনো স্বচ্ছ হিসাব জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না।

সংগঠনটি আরও অভিযোগ করে, আগের সরকারের সময় থেকেই জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ পরিবহন মালিকদের একচেটিয়াভাবে দেওয়ার প্রবণতা রয়েছে। ভাড়া নির্ধারণের আগে মালিক সমিতি ও সরকারের মধ্যে বৈঠক হলেও পরবর্তী সময়ে ওই সিদ্ধান্তকে সব অংশীজনের সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা হয় বলে দাবি তাদের।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, জনস্বার্থে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ভাড়া নির্ধারণের আলোচনায় যাত্রী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।