News update
  • ‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’     |     
  • সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির দাবি অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকের     |     
  • সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল     |     
  • নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ     |     
  • শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ     |     
লাইফস্টাইল ডেস্ক প্রথম পাতা 2026-10-28, 10:50am

আজ জাতীয় চকলেট দিবস

choklet-094ba1857b924e4c76e8cbf9b8929bcc1793163054.jpg

ছবি: সংগৃহীত


বিশ্বজুড়ে জনপ্রিয় মিষ্টি খাবারগুলোর মধ্যে চকলেট অন্যতম। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক- অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে এই খাবার। চকলেটের প্রতি মানুষের ভালোবাসাকে উদযাপন করতে প্রতিবছর ২৮ অক্টোবর পালন করা হয় জাতীয় চকলেট দিবস (ন্যাশনাল চকোলেট ডে)।

চকলেটের নানা ধরন ও স্বাদ থাকলেও এই দিনটি সব ধরনের চকোলেটের জন্যই উৎসর্গ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কনফেকশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিবসটি পরিচিতি পেয়েছে।

চকলেট তৈরি হয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মানো ক্যাকাও গাছের বীজ থেকে। মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে এ গাছের উৎপত্তি ও চাষের ইতিহাস রয়েছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, প্রায় খ্রিষ্টপূর্ব ১১০০ সাল থেকেই ক্যাকাও বীজের চাষের প্রমাণ পাওয়া যায়।


ক্যাকাও বীজ থেকে চকলেট তৈরির প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে বীজ গাঁজন করা হয়, যাতে এর স্বাদ ও সুগন্ধ তৈরি হয়। এরপর বীজ শুকিয়ে পরিষ্কার করে ভাজা হয়। খোসা ছাড়ানোর পর পাওয়া যায় ক্যাকাও নিবস, যা গুঁড়া করে তৈরি করা হয় চকলেটের মূল উপাদান। পরে প্রয়োজন অনুযায়ী চিনি, দুধ ও অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের চকলেট।


চকলেটের পাঁচটি জনপ্রিয় ধরন


১. আনসুইটেনড বেকিং চকলেট: এতে মূলত ক্যাকাও সলিডস ও ক্যাকাও বাটার থাকে। সাধারণত বেকিং ও রান্নায় ব্যবহার করা হয়।


২. সুইট চকলেট: ক্যাকাও সলিডস, ক্যাকাও বাটার বা অন্য চর্বি এবং চিনি দিয়ে তৈরি হয় এই চকলেট।


৩. মিল্ক চকলেট: এতে চকলেটের মূল উপাদানের সঙ্গে গুঁড়া দুধ বা ঘন দুধ মেশানো হয়। স্বাদে এটি সাধারণত মিষ্টি ও মসৃণ।


৪. হোয়াইট চকলেট: ক্যাকাও বাটার, চিনি ও দুধ দিয়ে তৈরি হলেও এতে ক্যাকাও সলিডস থাকে না।


৫. রুবি চকলেট: বিশেষ ধরনের ক্যাকাও বীজ থেকে তৈরি গোলাপি আভাযুক্ত এই চকলেটের স্বাদে মিষ্টির পাশাপাশি ফলের মতো সুগন্ধ ও হালকা টকভাব রয়েছে।