News update
  • ‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’     |     
  • সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির দাবি অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকের     |     
  • সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল     |     
  • নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ     |     
  • শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ     |     
নিজস্ব প্রতিবেদক রাজধানী ও শহরতলী 2026-10-28, 10:29am

বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

dokan-1192e73b67ebae949563c072fe14904e1793161750.jpg

ছবি: সংগৃহীত


রাজধানী ঢাকায় প্রতিদিনের নানা প্রয়োজনে আমাদের ছুটতে হয় বিভিন্ন মার্কেট বা শপিংমলে। কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে যদি দেখা যায় চারপাশ নিঝুম, দোকানের ঝাঁপ ফেলা—তবে পুরো সময়টাই যেমন নষ্ট হয়, মেজাজটাও অমনি বিগড়ে যায়।


তাই হুট করে বের হওয়ার আগে একটু চোখ বুলিয়ে নেওয়া ভালো। দেখে নিন সপ্তাহের আজ বুধবার (২৮ অক্টোবর) ঢাকার কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকছে।


যেসব এলাকার মার্কেট বন্ধ


পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।


যেসব এলাকার দোকানপাট বন্ধ


বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।