News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক 2026-09-10, 8:24am

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৮৭

philipine-7d03d9a44d77f4fe167b955feece23f61789007051.jpg


ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করনের কাছে একটি ফেরিতে ভয়াবহ আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪২ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৮৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড।


বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে এম/ভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। আগুন লাগার পর ফেরিটির পুড়ে যাওয়ার দৃশ্য ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন কোস্ট গার্ড।


কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য ছিলেন। বৃহস্পতিবার দেশটির কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, যাত্রী ও ক্রু তালিকায় মোট ১৩৪ জনের নাম ছিল।


আগুনের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য রয়েছেন। তবে তাঁদের কেউই বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই।


ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা কথা বলতে না পারায় ফেরিতে আগুন লাগার কারণ এবং ঘটনার সময় যাত্রীরা কোথায় ছিলেন এসব বিষয়ে প্রাথমিকভাবে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।


এদিকে নিখোঁজ ৮৭ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ফেরিটিতে কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।


জানা গেছে, এম/ভি জুন অ্যাস্টার ফেরিটি ম্যানিলা থেকে পালাওয়ান প্রদেশের করনের উদ্দেশে যাত্রা করেছিল। পথিমধ্যে উপকূলের কাছাকাছি এলাকায় ফেরিটিতে আগুন লাগে।


সূত্র: বিবিসি