News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক 2026-09-15, 12:32pm

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

ksa-ac6e14b0130c885201d6cab30126ec061789453944.jpg


ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।


সৌদি নেতৃত্বাধীন হুথিবিরোধী সামরিক জোট মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।


জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় হুথি মিলিশিয়ারা।


হামলায় এসব এলাকার ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে সাতটি আবাসিক বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।


হুথিদের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের দক্ষিণাঞ্চল অতীতেও হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সীমান্তবর্তী এলাকায় এ ধরনের হামলা নিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা অব্যাহত রয়েছে।