News update
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
  • গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশিই ৭২     |     
বঙ্গলোক ডেস্ক লাইফস্টাইল 2026-08-03, 10:29am

ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন

untitled-4-copy-b9cbf297e42af0941a9798b8b26c23b81785731372.jpg

ছবি: ষংগৃহীত


৩ আগস্ট ২০২৬, ১০:২৬এএম

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ আগামী ৮ আগস্ট ২০২৬, শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। তাদের এই রাজকীয় বিয়ের আসর বসবে রোনালদোর শৈশব ও জন্মভূমি পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে।

দীর্ঘ ৯ বছরের সম্পর্ক এবং ৫ সন্তানের অভিভাবক হওয়ার পর অবশেষে এই তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসছেন। দ্য সানের প্রতিবেদনে এই মেগা ওয়েডিংয়ের বেশ কিছু এক্সক্লুসিভ বিবরণ উঠে এসেছে। 

স্থানীয় ঐতিহ্য অনুযায়ী ৮ আগস্ট বিকেল ৩টায় ফুনচাল ক্যাথেড্রালে বিয়ের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। বিয়ের মূল পর্ব শেষে অতিথিদের জন্য জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়েছে ক্যাথেড্রালের কাছাকাছি অবস্থিত বিখ্যাত পাঁচ তারকা হোটেল 'সাভয় প্যালেস'-এ।

রাজকীয় এই আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে ৭ ও ৮ আগস্ট (শুক্রবার ও শনিবার) সাভয় প্যালেস হোটেলের দুটি ফ্লোর সাধারণ অতিথিদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। গোপনীয়তা বজায় রাখার স্বার্থে হোটেলের বেশ কয়েকটি বার এবং নির্দিষ্ট কিছু এলাকাও সাধারণ মানুষের ব্যবহারের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

১.২ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক রোনালদো চাইলে বিশ্বের যেকোনো বিলাসবহুল স্থানে এই বিয়ের আয়োজন করতে পারতেন। তবে যে ফুনচাল শহরের এক ছোট ঘরে অতি দারিদ্র্যের মধ্য দিয়ে তার শৈশব কেটেছিল, সেই জন্মভূমির প্রতি ভালোবাসা থেকেই তিনি এই আবেগঘন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও রোনালদো বা জর্জিনা এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি, তবে স্থানীয় সূত্র ও দ্য সানের তথ্য অনুযায়ী বিয়ের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।