News update
  • বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন     |     
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক     |     
  • নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান     |     
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
ইমরুল কাওছার, শরিয়তপুর প্রতিনিধি: জাতীয় 2026-09-01, 7:04am

জাজিরায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

whatsapp-image-2026-08-31-at-6-1a35c57d263ddec8ae1f382da33bd29a1788224666.jpeg


শরীয়তপুরের জাজিরায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নীরব পোদ্দার (প্রায় ৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ বছর বয়সী এক শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন।


নিহত নীরব পোদ্দার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের চৌকিদারকান্দি-চরখাগুটিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বাসিন্দা বাবুল পোদ্দারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, নীরব তার এক বন্ধুর Yamaha FZ Version মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে আনুমানিক ১০০ মিটার দূরে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নীরব পোদ্দার গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নীরব পোদ্দারকে মৃত ঘোষণা করেন।


এদিকে, দুর্ঘটনার সময় নীরব পোদ্দারের মোটরসাইকেলে থাকা ১২ বছর বয়সী এক যাত্রীও গুরুতর আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।


অন্যদিকে, সিএনজি অটোরিকশায় থাকা চার যাত্রীর মধ্যে তিনজন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অপর এক নারী বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয়দের কয়েকজনের দাবি, নীরব পোদ্দারের ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং মোটরসাইকেল চালনায়ও তার পর্যাপ্ত দক্ষতা ছিল না। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় কার—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


নীরব পোদ্দারের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।