News update
  • বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন     |     
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক     |     
  • নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান     |     
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
Bangolok Desk জাতীয় 2026-09-02, 10:03pm

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা

img_4766-36865cea9787ff259dc08e0a1c55e99f-5246a520a5a436cfec973c07636dfd7b1788364981.jpg

ছবি- সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানিনির্ভরতার কারণে তৈরি জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩০টি কূপের কাজ শেষ হয়েছে, যার মাধ্যমে জাতীয় গ্রিডে প্রতিদিন ১৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। আরও সাতটি কূপের কাজ শেষ হলে অতিরিক্ত ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

ছবি- সংগৃহীত


দেশীয় গ্যাসের নতুন উৎস খুঁজতে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সিসমিক জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বাপেক্সের সক্ষমতা বাড়াতে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলছে।

সরকার LNG অবকাঠামো সম্প্রসারণেও কাজ করছে। মহেশখালীর কুতুবজোমে নতুন ভাসমান LNG টার্মিনাল স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। আগামী দুই বছরে LNG আমদানি দৈনিক আরও ৬০০ মিলিয়ন ঘনফুট বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধান ও LNG অবকাঠামো সম্প্রসারণের এসব উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।