আজ ৮ সেপ্টেম্বর সাংবাদিক আতাউর রহমানের পরম মমতাময়ী মা মরহুমা বানেছা খাতুন (৭৬)-এর ১০ম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
দেখতে দেখতে মায়ের চলে যাওয়ার এক দশক পেরিয়ে গেলেও তাঁর স্নেহ, মমতা ও ভালোবাসার স্মৃতি আজও পরিবারের সদস্যদের হৃদয়ে অমলিন। মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
মরহুমা বানেছা খাতুনের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং তাঁর স্বামী ওসমান গণির সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনায় আগামীকাল গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ গ্রামের মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক আতাউর রহমান তাঁর মায়ের রুহের মাগফিরাত এবং বাবার সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ুর জন্য দৈনিক বঙ্গলোকের সম্মানিত পাঠক, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধুমহলের কাছে দোয়া কামনা করেছেন।
মহান আল্লাহ মরহুমা বানেছা খাতুনকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং ওসমান গণিকে সুস্থতা, ঈমান ও নেক হায়াত দান করুন।
আমিন।