News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
নিজস্ব প্রতিবেদক খবর 2026-09-19, 8:23am

শনিবার সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রাজশাহীর যেসব এলাকায়

power-62cd275989e78ee56a81f0265a87562e1789784627.jpg


জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে রাজশাহীর বেশ কয়েকটি এলাকায়। সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাসস্ট্যান্ড, বটতলা ও আশপাশের এলাকায়।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।