News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
ক্রীড়া ডেস্ক খেলাধুলা 2026-09-14, 6:52am

টেবিল টেনিসে হৃদয় ও সাদিয়ার শিরোপা

উন্মুক্ত প্রাইজমানি র‌্যাংকিং টুর্নামেন্টে বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন যারা

5987-7f9d88fe83d3e7fce3136e510b0a9a381789347173.jpg


উন্মুক্ত প্রাইজমানি র‌্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্টের পুরুষ এককে মোহতাসিন আহমেদ হৃদয় এবং নারী এককে সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন হয়েছেন।


রোববার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, এমপি।


পুরুষ এককে জাভেদ রানারআপ হয়েছেন। নারী এককে রানারআপ হয়েছেন রেশমী তঞ্চঙ্গা।


অনূর্ধ্ব-১৯ বালক এককে আবুল হাসেন হাসিব চ্যাম্পিয়ন এবং নাফিজ ইকবাল রানারআপ হন। একই বয়সের বালিকা বিভাগে খই খই সাই মারমা চ্যাম্পিয়ন এবং রেশমী তঞ্চঙ্গা রানারআপ হয়েছেন।


অনূর্ধ্ব-১৫ বালক এককে মৃদুল রহমান শিরোপা জিতেছেন। এ বিভাগে শাহীন আহম্মেদ রানারআপ হন। অনূর্ধ্ব-১৫ বালিকা এককে জান্নাত ইসলাম রোজা চ্যাম্পিয়ন এবং রাফিয়া চৌধুরী রানারআপ হয়েছেন।


সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।


এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সহসভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক সাইদুল হক সাদি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু।