
রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে মানুষকে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হয়। বিশেষ করে ছুটির দিনে কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজ সারতে মার্কেটে যাওয়ার প্রবণতা থাকে বেশি। কিন্তু বাইরে বের হওয়ার পর গিয়ে যদি দেখা যায় নির্ধারিত মার্কেট বা দোকানপাট বন্ধ, তাহলে সময় ও শ্রম—দুটিই নষ্ট হয়।
তাই শনিবার (৮ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা আগে জেনে বের হওয়া ভালো।
যেসব এলাকা বন্ধ থাকবে
শনিবার রাজধানীর শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার এলাকার বিভিন্ন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
শনিবার যেসব মার্কেট ও বাজার বন্ধ থাকবে, সেগুলো হলো—
নয়াবাজার
ইসলামপুর কাপড়ের দোকান
ফরাশগঞ্জ টিম্বার মার্কেট
শ্যামবাজার পাইকারি দোকান
আজিমপুর সুপার মার্কেট
কাপ্তান বাজার
রাজধানী সুপার মার্কেট
দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট
ছোট কাটরা
বড় কাটরা হোলসেল মার্কেট
গুলিস্তান হকার্স মার্কেট
সামাদ সুপার মার্কেট
রহমানিয়া সুপার মার্কেট
ইদ্রিস সুপার মার্কেট
দয়াগঞ্জ বাজার
ধূপখোলা মাঠবাজার
চকবাজার
ফুলবাড়িয়া মার্কেট
সান্দ্রা সুপার মার্কেট
বাবুবাজার
শরিফ ম্যানসন