News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
বিশেষ প্রতিবেদক, ঢাকা রাজধানী ও শহরতলী 2026-09-18, 7:38pm

রাজধানীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, প্রাণনাশের শঙ্কা

leag-4a1033c0be4aca5964332546d8e7d92d1789738714.jpeg


রাজনৈতিক প্রতিহিংসার জেরে রাজধানীর মিরপুরে নিজ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত তালুকদার মো. আব্দুস সালাম। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই রাজনৈতিক কর্মী দেশে ফিরলে প্রাণনাশের আশঙ্কা করছেন।

আব্দুস সালামের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় বিএনপি, জামায়াত-শিবির ও উগ্রপন্থী গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হন তিনি। সর্বশেষ হামলায় মিরপুর সেকশন-২, ব্লক-এ, রোড-৪-এর ৬ নম্বর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে বাড়ির মূল্যবান সামগ্রী, নথিপত্র ও আসবাবপত্র নিয়ে যাওয়া হয়। বর্তমানে বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি তার।

পারিবারিক ও রাজনৈতিক সূত্রে জানা যায়, ১৯৬৯ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। তার প্রয়াত বাবা কছিরুদ্দিন তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।

পারিবারিক রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা আব্দুস সালাম ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন। ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদারের পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সময় তিনি মিরপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং স্থানীয় মাইকওয়ালা মসজিদ ইউনিট যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বলে সূত্র জানায়।

আব্দুস সালামের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পরিচয়ের কারণে তার বাড়িতে একাধিকবার হামলা চালানো হয়। সর্বশেষ হামলায় বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করা হয়।

এদিকে, ১৫ জুন ২০২৬ তারিখের একটি পুলিশি অনুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে দায়ের করা একটি মামলায় আব্দুস সালামকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৬, ৩০৭, ১০৯ ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে।

তবে মামলার বর্তমান অবস্থা, অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ এবং আব্দুস সালামের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্তের তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

আব্দুস সালামের দাবি, অস্ট্রেলিয়ায় অবস্থান করেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি।

তিনি বলেন, “দেশে আমার সব শেষ হয়ে গেছে। বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশে ফিরে যাওয়ার কোনো নিরাপদ সুযোগ আমার নেই। আমি নিশ্চিত, দেশে পা রাখলেই আমাকে হত্যা করা হবে।”

আইনি হয়রানি, রাজনৈতিক নিপীড়ন ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া সরকারের কাছে মানবিক সুরক্ষার আবেদন করেছেন বলেও জানান তিনি।