
ছবিঃ সংগৃহীত
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
মক্কা প্যাক্ট-এ যোগদানের ক্ষেত্রে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ বাংলাদেশ প্রথম নীতি অনুসরণ করবে বলে স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ. ২০২৬ সালের ১ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (IPU) মহাসচিব মার্টিন চুংগং এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অন্য কোনো দেশের অবস্থান বিবেচনা না করে নিজস্ব জাতীয় স্বার্থ ও দেশের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। এই জোটে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি. সরকার তাড়াহুড়ো না করে যথেষ্ট সময় নিয়ে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।