News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-09-09, 6:11pm

ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফিরে পেয়েছি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711788955907.jpg

ছবি: সংগৃহীত


ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফিরে পেয়েছি; কিন্তু এর জন্য মূল্য দিতে হয়েছে অনেক বেশি। এই মন্তব্যটি করেছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


বুধবার সকালে ঢাকার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং সেখানে আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখার পর তিনি অশ্রুসজল চোখে আবেগাপ্লুত হয়ে এই মন্তব্য করেন। 


তিনি বলেন, রাষ্ট্র কখনোই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ এবং আহত যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যেন এ দেশে ভবিষ্যতে আর কোনো দিন এই ধরনের মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ না ঘটে। 


ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে স্মৃতি সংরক্ষণ এবং এই জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।


জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সবার দায়িত্ব বলে তিনি দেশবাসীকে আহ্বান জানান। 


জাদুঘর পরিদর্শনকালে রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। তিনি সেখানে একটি টিকিট কেটে প্রবেশ করেন এবং জাদুঘর প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এছাড়া তিনি দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের নানা নৃশংসতার নিদর্শন, রেপ্লিকা আয়নাঘর এবং নির্যাতন সামগ্রী সংক্রান্ত বিভিন্ন সেকশন ঘুরে দেখেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি জাদুঘরের পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য ও স্বাক্ষর লিপিবদ্ধ করেন।