News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-09-12, 2:26pm

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সারা দেশের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711789201569.jpg

ছবি: সংগৃহীত


১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে সারা দেশের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই আহ্বান জানান। 
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান যে, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। রাতারাতি শতভাগ নির্মূল সম্ভব না হলেও সবার সম্মিলিত উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। 

প্রতিটি নাগরিক যেন প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিজের বাড়ি, কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। রাষ্ট্র পুনর্গঠন ও দেশ গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করার এবং এই অভিযানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে যত্রতত্র প্লাস্টিক, কাগজ বা অন্য বর্জ্য ফেলা থেকে বিরত থাকার এবং উৎসে মশা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন। 

এই তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানটি ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।