News update
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-09-21, 12:36am

জাপান সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

65465-01c37af10a2ad06930dc84bb2646bda81789929416.jpg


উত্তর কোরিয়া রোববার দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে উত্তর কোরিয়ার ওয়ানসান এলাকা থেকে জাপান সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। সম্ভাব্য আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে।

ক্ষেণাস্ত্রটির বিষয়ে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান ঘনিষ্ঠভাবে তথ্য বিনিময় করছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্ষেপণাস্ত্রটিকে ‘সম্ভাব্য ব্যালিস্টিক’ হিসেবে উল্লেখ করা হয়।

পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে পতিত হয়েছে। তবে এর গতিপথ বা কোথায় পতিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে আট দিন আগে উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। পরে পিয়ংইয়ং সেগুলোকে যৌথ গোলাবর্ষণ মহড়ার অংশ হিসেবে বর্ণনা করে।

এদিকে চলতি সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। ওই প্রস্তাবে দেশটিকে পারমাণবিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল।

সিউল থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।