News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
বঙ্গলোক রিপোর্ট জাতীয় 2026-09-02, 8:37am

একাদশে ভর্তি আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর

ssc-hsc-6ea79500fd80252fa3443fd9d28adef71788316625.jpg


চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।


একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে।


বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, আবেদন গ্রহণের পর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ এবং ভর্তি নিশ্চায়নের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।


এর আগে গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ


২–১০ সেপ্টেম্বর: একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন।


১২–১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত: পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগ।


১৭ সেপ্টেম্বর রাত ৮টা: নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ।


১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত: নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।


২০–২২ সেপ্টেম্বর: একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম।


২৩ সেপ্টেম্বর: একাদশ শ্রেণির ক্লাস শুরু।