News update
  • বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন     |     
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক     |     
  • নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান     |     
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
বঙ্গলোক ডেস্ক জাতীয় 2026-09-02, 5:48pm

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১,৫৮৫ টাকা নির্ধারণ

untitled-3-copy-0d7bd2a07f607533cdcb3d78291fcb0e1788349713.jpg

ছবি: সংগৃহীত


সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১,৫৮৫ টাকা নির্ধারণ করেছে। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করেছে, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে ।


নতুন সমন্বয় অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে । এর আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৫৯৮ টাকা ।


১২ কেজি সিলিন্ডারের নতুন দাম: ১,৫৮৫ টাকা (পূর্বের দাম ১,৫৯৮ টাকা)। অটোগ্যাসের নতুন দাম: প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা। অন্যান্য সিলিন্ডারের দাম: সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৭২৭ টাকা এবং সাড়ে ১২ কেজি সিলিন্ডার ১,৬৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি এলপিজি সিলিন্ডার: ১২.৫ কেজি সিলিন্ডারের দাম পূর্বের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল রয়েছে। সৌদি আরামকোর দেওয়া চলতি মাসের সিপি (কনট্র্যাক্ট প্রাইস), জাহাজ ভাড়া এবং ডলারের গড় বিনিময় মূল্য (১২৩ টাকা ৩০ পয়সা) বিবেচনা করে এই দাম নির্ধারণ করেছে বিইআরসি।