News update
  • শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ     |     
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
নিজস্ব প্রতিবেদক জাতীয় 2026-09-16, 8:20am

ই-অ্যাপোস্টিলে ২৯ লাখের বেশি সনদ ইস্যু

97-e2ef524fbf3d9fe611d5a8e90fefdc9c1789525242.jpg


বাংলাদেশে ই-অ্যাপোস্টিল সেবা চালুর পর থেকে এ পর্যন্ত ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, চিকিৎসা, বিবাহ, জন্ম, অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথির বিপরীতে নাগরিকদের এ সেবা দেওয়া হচ্ছে।

২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশে ই-অ্যাপোস্টিল সেবা চালু হয়। মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এ সেবা চালু হওয়ায় নাগরিকদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে সনদ সত্যায়নে সময় ও অর্থের সাশ্রয় হয়েছে।

ই-অ্যাপোস্টিল প্রক্রিয়ায় সত্যায়ন করা বাংলাদেশি সনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও সুসংহত করার লক্ষ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সভাপতিত্ব করেন।

সভায় সরকারি ২৬টি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। সেখানে ই-অ্যাপোস্টিল সেবার অগ্রগতি ও সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় মূল সনদ যাচাইয়ের ব্যবস্থা আরও জোরদার, সংশ্লিষ্ট ইস্যুকারী কর্তৃপক্ষকে ই-অ্যাপোস্টিল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের সনদপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং নাগরিকদের দ্রুত, নির্ভরযোগ্য ও সহজ সেবা নিশ্চিত করাই সভার মূল লক্ষ্য ছিল।