News update
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও'র সাথে বৈঠক     |     
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
বঙ্গলোক ডেস্ক জাতীয় 2026-09-16, 4:17pm

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে নবজাতকের জন্ম

001-dc5c7986daef50c1e02ab09b442ee34f1789553825.jpg

ছবি: সংগৃহীত


১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার ফুলবাড়ী পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই ব্যতিক্রমী শিশুটির জন্ম হয়। 
শিশুটির প্রতিটি হাতে ৭টি এবং প্রতিটি পায়ে ৭টি করে মোট ২৮টি আঙুল রয়েছে এবং প্রতিটি আঙুলেই নখ আছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই শারীরিক বৈশিষ্ট্যকে 'পলিড্যাক্টিলি' বলা হয়। 

শিশুটি ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর মালিপাড়া গ্রামের আসাদুল ইসলাম আরিফ ও লিজা দম্পতির প্রথম সন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে পরিবার নিশ্চিত করেছে। তবে শিশুটির ঠোঁট ও তালুতে কিছুটা জন্মগত ত্রুটি রয়েছে। জন্মের দুই দিন পর বাম হাতের একটি ছোট অতিরিক্ত আঙুল নিজে থেকেই ঝরে পড়ে। 

দিনাজপুর মেডিকেল কলেজের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, পলিড্যাক্টিলি মূলত একটি জন্মগত শারীরিক বৈশিষ্ট্য বা জিনগত কারণে হতে পারে। এটি কোনো অলৌকিক বিষয় নয়, বরং চিকিৎসাবিজ্ঞানের একটি পরিচিত অবস্থা। তবে শিশুটির অন্য কোনো অভ্যন্তরীণ শারীরিক সমস্যা রয়েছে কি না, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। 
বর্তমানে এই ব্যতিক্রমী খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এবং স্থানীয়দের মাঝে বেশ কৌতূহলের সৃষ্টি হওয়ায় শিশুটিকে দেখতে ওই বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমছে।