News update
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ শপিংমল-মার্কেট, ৭টায় বিলবোর্ড     |     
  • কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সভ্যতার অগ্রগতিতে তরুণরাই মূল চালিকাশক্তি: স্বপন     |     
  • সিলেটে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা     |     
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন      |     
  • সামুদ্রিক বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত     |     
বঙ্গলোক রিপোর্ট খবর 2026-08-12, 8:39am

গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

pas-cd0acfe085eeb0f874391fb9b8009bed1786502371.jpg


শেরপুরে গভীর রাতে নিজ বাসভবনে এক নারীর উপস্থিতির ঘটনায় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।


মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবন থেকে তাদের হেফাজতে নেয় শেরপুর সদর থানা পুলিশ।


স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে সহকারী পরিচালকের বাসভবনে এক নারীকে প্রবেশ করতে দেখা যায়। পরে রাত গভীর হলেও ওই নারী বের না হওয়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক রুস্তম আলী ও ওই নারীকে থানায় নিয়ে যায়।


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে।


ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে সহকারী পরিচালক রুস্তম আলীর দূরসম্পর্কের শালী বলে জানা গেছে। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে তার নাম ওজিলা বলে জানা গেছে।


তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের ভবনে গভীর রাতে লোকজনের উপস্থিতির বিষয়টি নিরাপত্তার দিক থেকে বিবেচনা করে তাদের থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।


এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।